কেশবপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতূভাষা দিবস পালিত

29

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতূভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেশবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ পক্ষ থেকে মহান শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞলি পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে একে একে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, কেশবপুর পৌরসভা জেলা পরিষদ, কেশবপুর থানা, উপজেলা ও পৌর যুবলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, উপজেলা ও পৌর মহিলালীগ, উপজেলা ও পৌর কৃষকলীগ, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা ও পৌর জাতীয়পাটি, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, উপজেলা ও পৌর ছাত্রদল, কেশবপুর হাসপাতাল কেশবপুর নিউজক্লাব, কেশবপুর প্রেসক্লাব, কেশবপুর উপজেলা প্রেসক্লাব, উপজেলা ও পৌর পূজা পরিষদ, কেশবপুর বাস মালিক সমিতি,উপজেলা ও পৌর সাংস্কৃতিক, উপজেলা ও পৌর নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন রাজনৈতিক,শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক পেশার মানুষ শহীদ মিনারে মহান শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞলি পুষ্পস্তবক অর্পণ করেন ।

একুশে ফেব্রæয়ারি উপলক্ষে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ও উপজেলার বিভিন্ন শহীদ মিনারে মহান শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞলি পুষ্পস্তবক অর্পণ করেন । উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ভাষা আন্দোলনের অমর শহীদের প্রতি গভীর মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

রাত সাড়ে ১১ টায় কবিতা, আবৃক্তি,নাটক,ও দেশাত্ববোধক গান পরিবেশন হয়। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,ব্যক্তি মালিকনাধীন ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমতি ভাবে উক্তোলন করা হয়। শুত্রুবার সকাল সাড়ে ৭ টায় সরকরি কর্মকর্তা কর্মচারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারি,ছাত্র ছাত্রী,স্কাউটস,গার্লস গাইন,বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে কালোব্যাজ ধারণ ও প্রভাতফেরী অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে অমর একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতূভাষা দিবস উপলক্ষে মেডিকেল ক্যাম্প স্থাপন ও রক্তের গ্রুপ পরীক্ষা হয়।সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আন্তর্জাতিক মাতূভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে ১০ টায়, সকাল ১১ টায় ও দুপুর ১২ টায় কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাস্কন প্রতিযোগিতা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা একুশে কবিতা,আবৃক্তি প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর পর যোহর নামাজ বাদ ভাষা শহীদের আত্মার মাগফেরাত ও সাবেক শিক্ষামন্ত্রী মরহুম এ, এস,এইচ কে সাদেক মহোদয়ের আত্মার মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।