আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার বিকালে শহরের পাবলিক ময়দানে মহাকবি মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় তরুণ সংসদ স্মৃতি সংস্থা ৮-০ গোলে ভোগতি নোনাডাঙ্গা স্পোটিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে টুর্নামেন্ট খেলায় উপজেলা সহকারি কমিশনার ভূমি এনামুল হক প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র বিএম বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শহিদুল ইসলাম সায়েদ, আনিছুর রহমান, উপজেলা পিআইও আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য রবিউল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক শামীম রেজা, মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা কাজী আলমগীর হোসেন,
আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন বিশ্বাস, পৌর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, কেশবপুর থানার এসআই তাপস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, বুড়িহাটি দাখিল মাদ্রাসার সুপার আব্দুল খালেক, পৌর ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, কেশবপুর নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান প্রমুখ। রেফারির দায়ীত্ব পালন করেন আতিয়ার রহমান, নূরুল ইসলাম খান, রাজু আহম্মেদ ও শওকত হোসেন। খেলায় ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম।



