আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে মঙ্গলকোটে আওয়ামীলীগ, যুবলীগ, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়সহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সকালে শোক র্যালী মঙ্গলকোট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা, চিত্রাংক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপিতত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মফিজুর রহমান।
আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ, সহকারী শিক্ষক সুজিত কুমার সরকার, শফিকুল ইসলাম, প্রভাষ চন্দ্র জোর্দ্দার প্রমূখ। এ ছাড়া বড়েঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা প্রমিলা দেবনাথ, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, সুলতান হোসেন, পিন্টু দাস, কাকলী মল্লিক, মাহবুর রহমান, আলাউদ্দীন, রায়হান আল মামুন, জিনিয়া জেসমিন।



