আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে দুদিনে ১৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিষ্টেটর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানাদেশ প্রদান করেন।
উপজেলা ভূমি অফিসের পেশকার ফারুক হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় শনিবার সকাল থেকে দুপুরে পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা সঙ্গীয় পুলিশ ফোঁস ও সেনা সদস্যদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে পরিদর্শন করেন।
সরকারী নির্দেশনা না মেনে নিত্যপণের দাম বাড়ানো ও দ্রব্য মূল্য তালিকা না থাকায় কেশবপুর শহরের মুদি দোকান মালিক অলোক সাহকে ৫ হাজার টাকা, মুদি দোকান মালিক মতিয়ার রহমানকে ৫ হাজার টাকা, উপজেলার বরণডালি মাদ্রাসা মোড়ে মুদি দোকান মালিক হাবিবুর রহমান ওফের আলাল সরদারকে ৫ হাজার টাকা। এদিকে শুত্রুবার কেশবপুর শহরের মুদি দোকান মালিক উজ্জল সাহাকে ৫ হাজার টাকা, মুদি দোকান মালিক নিতাই পালকে ৫ হাজার টাকা, সমীর সাধুকে ৫ হাজার টাকা,পাঁজিয়া বাজারে মুদি দোকান মালিক স্বপনকে ৩ হাজার টাকা, কৃষজ্ঞকে ২ হাজার টাকা, ইউনুস আলীকে ২ হাজার টাকা, দুলাল দে কে ৫ হাজার টাকা,গড়ভাঙ্গা বাজারে মোবাইল দোকান জহরুল ইসলামকে ৫শত টাকা, সিমেন্ট দোকান মালিক হাদিউজ্জামানকে ৫ হাজার টাকা, শহিদুল ইসলামকে ২ হাজার টাকা, সজল দেবনাথকে ৩ হাজার টাকা, জরিমানা করেন।



