আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ২ জন ব্যবসায়ীসহ ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান নির্বাহী ম্যাজিষ্টেটর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় জানান,করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় সোমবার দুপুরে উপজেলা নির্বাহী নুসরাত জাহান সঙ্গীয় পুলিশ ফোঁস নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে পরির্দশন করেন।সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলার অপরাধ কেশবপুর শহরের ইমরান ছিট বিতরণের দোকান মালিক ইমরান হোমেনকে ৫ হাজার টাকা,মোবাইল দোকান মালিক সংস্কার বিশ্বাসকে ১ হাজার টাকা,বাজারে ঘুরে চা বিত্রিæয় দায়ে চা বিত্রেæতা ফারুক হোসেনকে ২ হাজার টাকা, ও উপজেলার পাঁজিয়া ইউনিয়নের লেহায়পুর গ্রামের মটর সাইকেল চালক তাসলিমকে ৫ শ টাকা জরিমানা করেন।



