আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাটবাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন,সেনাবাহিনী,উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দসহ থানা পুলিশ প্রশসান।


