আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় ভ্রাম্যমান আদালতে দুইটি ইট ভাটাতে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান মঙ্গলবার পর্যন্ত চলবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে ।
প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ইট ভাটার আগুন লিভিয়ে দেওয়ার পর ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে রবিবার সকালে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রোজিনা আক্তার ও কেশবপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইরুফা সুলতানার নেতৃত্বতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে সাতবাড়িয়া সুপার ব্রিকস ও বেগমপুর রিপন ব্রিকস ইট ভাটা দুটি উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী ফারুক হোসেন,অফিস সহায়ক জুলফিকার আলী। সহযোগিতায় ছিলেন,কেশবপুর থানার পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।


