কেশবপুরে ভেরচি ফাঁড়ি ৩ ইউনিয়নে সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে চলেছে ফাঁড়ির ইনচার্জ 

34
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই (নিঃ) মোঃ ফজর আলী যোগদানের পর ওই ফাঁড়ির সকল সদস্য আরও তৎপর হয়ে উঠেছে। ১ মাসের ব্যবধানে গাঁজা, ইয়াবা উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামী, নাশকতা মামলার আসামীদের আটক ও চোরাই মটর সাইকেল, রেজিষ্ট্রেশনবিহীন মটর সাইকেল জব্দ করেছেন।

ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই (নিঃ) মোঃ ফজর আলী সাংবাদিকদের জানান আমি গত ২৭/১০/২০১৮ তারিখে ভেরচি ফাঁড়িতে যোগদানের পর থেকে আমার নেতৃত্বে ফাঁড়ির পুলিশ সদস্যরা এলাকায় অভিযান চালিয়ে গত ১৩ নভেম্বর সকালে উপজেলার গৌরিঘোনা গ্রামের আলাউদ্দীন মোড়লের ছেলে হাসান আলী মোড়ল (৪০) কে ১ শত গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়। যার মামলা নং- ০৯, তারিখ ১৩/১১/১৮।

১৬ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সন্যাসগাছা গ্রামের মৃত তমেজ উদ্দীন শেখের ছেলে মাদক স¤্রাট মিজানুর শেখ (৪০) কে ৯ পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়। উপজেলার সারুটিয়া গ্রামের মৃত রফিউদ্দীন শেখের ছেলে মাদরাসার শিক্ষক শেখ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে ভুয়া মটর সাইকেল আমদানি করছিল। গত ৫ নভেম্বর বিকালে ফাঁড়ির পুলিশ খবর পেয়ে স্পিলেন্ডার কম্পানির “ঢাকা মেট্রো-ল-১২৫৪৩৬” নামের একটি ভূয়া মটর সাইকেলসহ আব্দুল্লাহকে আটক করে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতার আইনে মামলা হয়।

যার মামলা নং-০৩ তারিখ ৫/১১/১৮। উপজেলার আড়–য়া গ্রামের রাজ্জাক গাজীর ছেলে একাধিক মামলার আসামী সোহেল রানা (২৪) কে ২০ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ডিসকভার সকাল-সন্ধ্যা কালারের চোরাই মটর সাইকেল সহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত ৩ জন ও নাশকতা মামলার ৪ জন আসামীকে আটক করা হয়। আটককৃতদের জেল হাজতে সোপর্দ করা হয়েছিল। রেজিষ্ট্রেশন বিহীন ১৫ টি মটর সাইকেল আটকসহ ২১ টি মামলা হয়েছে।

গৌরিঘোনা, সুফলাকাটি, পাঁজিয়া এই ৩টি ইউনিয়নের ওয়ারেন্টভুক্ত ১০১ জন আসামীদের মধ্যে ৯০/৯৫ জন আসামী বাড়ি ছেড়ে অনেকেই ভারতে চলে গেছেন এবং কেউ কেউ গ্রেফতার এড়াতে অন্যত্র চলে যাওয়ায় তাদের বাড়ির মালপত্র ক্রোক করার জন্য আদালতের আদেশে এন ই আর দাখিল করার প্রস্তুতি চলছে। এস আই (নিঃ) মোঃ ফজর আলী আরো জানান গৌরিঘোনা, সুফলাকাটি ও পাঁজিয়া ৩ ইউনিয়নে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ চেষ্টা করে চলেছি। এই ফাঁড়িতে আমি যোগদানের পর ফাঁড়িতে গ্যাসের চুলার ব্যবস্থা ও ওয়াইফাই লাইন চালু করা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন বলেন ফজর আলী ফাঁড়িতে যোগদানের পর ওই ফাঁড়ির আওতার ৩ ইউনিয়নে সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সে কঠোর ভূমিকা পালন করে চলেছে।