আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে ওই মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের শুভ সূচনা করা হয়। পরে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ, শফিকুল ইসলাম মুকুল ও আব্দুস সামাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।


