আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ব্যাংক এশিয়ায় ২১ তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার কেক কেটে জন্মদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
‘সুন্দর আগামীর জন্য’ স্লোগান নিয়ে ২১ বছর আগে যাত্রা শুরু করেছিল ব্যাংক এশিয়া। এই সময়ের মধ্যে বেসরকারি খাতের এ ব্যাংকটি অনেক ঘটনার সাক্ষী। ব্যাংকটি দুটি বিদেশি ব্যাংকের কার্যক্রম অধিগ্রহণ করেছে। ইসলামিক ব্যাংকিং সেবায় মুনাফা ভাগের মডেল প্রথম চালু করেছে। আর এখন এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে পেছনে ফেলেছে অনেক ব্যাংক কে । ২১ বছরে এসে ব্যাংকটি এখন করপোরেট সেবার পরিধি কমিয়ে এসএমই ও রিটেইল ব্যবসায় মনোযোগ দিতে চায়।২১ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ব্যাংক এশিয়া কেশবপুর শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম,দৈনিক সমবার্তা পত্রিকার সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ,ব্যাংক এশিয়ার কেশবপুর উপজেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান খান শাওন, ব্যাংক এশিয়ার অভয়নগর উপজেলা সমন্বয়ক উত্তম ঘোষ, ব্যাংক এশিয়ার কেশবপুর পৌরসভার এজেন্ট বিল্লাল হোসেন ও ফয়সাল খান প্রমুখ।উপজেল নির্বাহী অফিসার নুসরাত জাহান তাঁর সম্মেলন কক্ষে কেক কেটে আনুষ্ঠানিকতা শুরু করেন।


