কেশবপুরে বিশেষ অভিযানে গ্রেফতার-৬

8

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৬ জন আসামীকে গ্রেফতার করেছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, বৃহস্পতিবার রাতে ইন্সপেক্টর (তদন্ত) শাহাজান আহমেদ, উপ-পরিদর্শক ফকির ফেরদৌস আলী, সহকারী উপ-পরিদর্শক শ্যামল সরকার, সহকারী উপ-পরিদর্শক মহাসীন আলীসহ পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বরনডালী গ্রামের মোসলের আলীর ছেলে গোলাম রসুল(৩৫), একই গ্রামের মাহাবুর সরদারে ছেলে আবু সাঈদ মোহাম্মদ ফারুক(৩৫), কাবিলপুর গ্রামের আবদুল গফুর মোল্লার ছেলে এনামুল হক(২৮) ও নাজমুল হুদা(৩৫),শিকারপুর গ্রামের কাউছার মোড়লের ছেলে শহিদুল ইসলাম(৩৫) ও পাত্রপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে মাহাবুর রহমান (৩৮) কে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে বলে অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।