আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলার আটন্ডা-শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছমির উদ্দিন বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছে।
এদিকে রবিবার বিদ্যালয়ের গেটে শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখা হয়। পরে দিন সোমবার শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখার পূর্বে আট-া লিখতে গেলে শ্রীফলা গ্রামের জনগন বাধা দেয়। আট-া লিখা নিয়ে দু’পক্ষের ভিতরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। যা নিয়ে যে কোন সময় দূর্ঘটনা ঘটিতে পারে বলে বিদ্যালয়ের সভাপতি তার আবেদনে উল্লেখ করেছেন। বিদ্যালয়ের সভাপতি তার আবেদনে আরও উল্লেখ করেছেন আটন্ডা-শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম, মাঠ জরিপ ও প্রিন্ট পর্চায় শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। যাহার খতিয়ান নং- ২, দাগ নং: ৩২০, জমির পরিমাণ: ৬৪ শতাংশ, মৌজা: শ্রীফলা, জে.এল নং: ৬২। বিদ্যালয়ের নাম শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হইলেও দীর্ঘদিন ভুল নামে চলে আসছে। এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন কাগজপত্রে আটন্ডা-শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই আছে সেটাই থাকবে।



