কেশবপুরে বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

22
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান সভাপতিত্ব করেন।

নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনামুল হক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহীন, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা প্রমুখ।