আজিজুর রহমান, কেশবপুর থেকে: যশোর-৬ কেশবপুর আসনের বিএনপিসহ ঐক্যফ্রন্টের প্রার্থী আবুল হোসেন আজাদ শনিবার দুপুরে সংবাদ সন্মেলনে অভিযোগ করেছেন মিথ্যা নাশকতা মামলায় প্রতিদিন আমার দলের কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। অপরিচিত ক্যাডার বাহিনী বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে না আসার হুমকী দিচ্ছে। গোটা সংসদীয় আসনে কোন পোষ্টার লাগাতে দিচ্ছে না। এলাকায় নির্বাচন করার কোন পরিবেশ নেই। শনিবারও আমার দলের এক পৌর কাউন্সিলর ও ইউপি মেম্বারসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, যুবদল নেতা ও পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, ইউপি মেম্বার সুকানুর রহমান, ,রেজাউল ইসলাম, আব্দুস সাত্তার, আবু জাফর, আব্দুল মমিন ও সুলতান শেখ। এ ঘটনা উল্লেখ করে তিনি রির্টার্ণিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। সংবাদ সন্মেলনে আবুল হোসেন আজাদ র্আও বলেন,‘ সন্ত্রাসী বাহিনী দিয়ে বুথ দখলের পরিকল্পনা করা হচ্ছে। দলের নেতাকর্মীরা বাড়ি থাকতে পারছেন না। লিখিত বক্তব্যে তিনি উল্লে¬খ করেন পাঁজিয়া ইউনিয়নে প্রতিদিন রাতে অপরিচিত ক্যাডাররা বিএনপির নেতা কর্মীদের খুঁজে ফিরছে। তারা যুবদলের বুল বুল গাজী মারপিটের উদ্দেশ্যে আক্রমন করে, আব্দুস সামাদ,
রায়হান ও ইউনুচকে মারপিট করেছে। এ ছাড়া ইবাদ হোসেন নামে এক কর্মীর বাড়ি গিয়ে হুমকী দেয়া হয়েছে। অনেকেই পাঁজিয়া বাজারে আসতে পারছেন না হামলার ভয়ে। পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিনের নের্তৃত্বে ধানের শীষ প্রতীকের পোষ্টার টানানোর অপরাধে সাবদিয়া এলাকার আব্দুস সালামকে বাড়িতে গিয়ে মারপিট করা হয়েছে। বিভিন্ন গ্রামে গিয়ে ধানের শীষের ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকী দেয়া হচ্ছে। এসব হুমকীতে অনেক নেতা কর্মী গ্রাম ছাড়া হয়েছেন। এ ছাড়া ত্রিমোহিনী, সাগরদাঁড়ি , পাঁজিয়া ও সুফলাকাটি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে।
নির্বাচনে কোন লেবেল প্লে¬য়িং ফিল্ড নেই। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর বিনা কারনে ২৭ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। এর প্রতিকার চেয়ে সহকারী রির্টানিং অফিসার কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রির্টানিং অফিসার বরাবর ধানের শীষের প্রতীকের নেতা কর্মীদের উপর হামলা, জুলুম, নির্যাতন ও গণগ্রেফতার বন্ধে লিখিত আবেদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কমিশনার মশিয়ার রহমান, অধ্যক্ষ জুলফিকার আলীসহ বিএনপি নের্তৃবৃন্দ।



