আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমান সরদার (৬৯) দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার ভোর ৪ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল¬¬াহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা ১১ টার দিকে জানাজা নামাজ শেষে উপজেলার আলতাপোল গ্রামের পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর জানাজা নামাজে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আল্হাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আল্হাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দীন আলা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিক, সাধারণ সম্পাদক মাস্টার রেজাউদ্দৌলা নিজাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুস সাত্তার বাবলু, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, মশিয়ার রহমান, আবু বক্কার সিদ্দিক প্রমুখ।



