কেশবপুরে বিএনপি নেতা ও চেয়ারম্যান আবুর কবরে শ্রদ্ধাঞ্জলী প্রদান

12

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবুর কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের বিএনপি প্রার্থী অমলেন্দু দাস অপু।

বৃহস্পতিবার দুপুরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল ইসলাম, রবিউল ইসলাম, যুবদল নেতা গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা শেখ ইসলাম হোসেন, হুমায়ুন কবীর প্রমুখ।