আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: জেলা বিএনপির সহ-সভাপতি ও কেশবপুরের মজিদপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত আবু বকর আবুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শহরের প্রধান সড়কে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে আলোচনা ও দোয়া মাহফিলে পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আলা, যুবদলের নেতা আব্দুল গফুর প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল। অপরদিকে, মজিদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সহ- সম্পাদক হুমায়ন কবির সুমন, বিএনপি নেতা হুমায়ন কবির, প্রয়াত আবু বকর আবুর ভাইপো হুমায়ন কবির। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের মেম্বর ও কর্মরত সকলে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মুরাদ হোসেন।



