আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ইমন হোসেন (১৪) নামের এক কিশোর হারিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার জাহানপুর গ্রামের রফিকুল সরদার সাংবাদিকদের জানান আমার ছেলে ইমন হোসেন গত শনিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেছে।
তার পরনে ছিল পায়জামা-পাঞ্জাবী। আমার ছেলেকে কোথাও খুজে পাওয়া যায়নি। তার সন্ধান পাওয়ার জন্য খোজা-খোজি অব্যহত রয়েছে। যদি কোন হৃদয়বান ব্যাক্তি আমার ছেলে ইমন হোসেনের সন্ধান পান তাহলে ০১৭১৪৩৪১৯৬৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। প্রতিবেশী এসএম আতিয়ার রহমান জানান শনিবার ইমন হোসেন বাড়ি থেকে চলে গেছে।
এখনও পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে ইমন হোসেনের পিতা রফিকুল সরদার জানান। তবে ছেলে হারিয়ে যাওয়ার ঘটনায় আগামীকাল থানায় অভিযোগ করা হবে।



