কেশবপুরে বাড়িতে বাড়িতে যেয়ে শীতার্তদের মাঝে ইউএনও নুসরাতের কম্বল বিতরণ

47

আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গরীব, দুঃস্থ্য, প্রতিবন্ধী, অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

গত শনিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র, অসহায় ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলার কাটাখালী বাজার এলাকা ও কালীচরণপুর গ্রামে দরিদ্র, অসহায় শীতার্থদের বাড়িতে বাড়িতে যেয়ে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিতরণকালে সুফলকাটি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, ইউপি সদস্য সুজিত মন্ডল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে গত রবিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর, শিকারপুর ও হিজলতলা গ্রামে বাড়িতে বাড়েতে যেয়ে গরীব, দুঃস্থ্য, প্রতিবন্ধী, অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, মজিদপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ, সহকারী শিক্ষা অফিসার সাইদুল ইসলাম সাঈদ, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, গত কয়েক দিন যাবৎ কেশবপুরে ব্যাপক শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। শীতের প্রকোপে শিশু ও বৃদ্ধরা বাড়ি থেকে বের হতে পারছে না। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান দরিদ্র, অসহায় শীতার্থ মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে কম্বল বিতরণ করেছেন। আকস্মিকভাবে কম্বল পেয়ে ঐ সকল দরিদ্র, অসহায় শীতার্থ মানুষ আনন্দিত হচ্ছেন। পরবর্তীতে আবারো শীতার্থদের মাঝে শীতব্রস্ত্র বিতরণ করা হবে।