কেশবপুরে বাজার করা প্যাকেটে নবজাতকের মরদেহ

54
কেশবপুরে বাজার করা প্যাকেটে নবজাতকের মরদেহ

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর-রাজগঞ্জ সড়কের মূলগ্রাম এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর ইউনিয়নের মূলগ্রাম খত্রিপাড়া এলাকায় সড়কের পাশে ওই নবজাতকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে জানালে সন্ধ্যায় ঘটনাস্থল পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রাম এলাকার এক মহিলা ঘাস কাটার উদ্দেশ্যে যাওয়ার সময় সড়কের পাশে স্থানীয় এক ব্যক্তির খামারের সন্নিকটে বাজার করা প্যাকেট দেখতে পায়। এ সময় প্যাকেটের মধ্যে কাপড়ে জড়ানো একটি মৃত পুরুষ নবজাতকের মরদেহ দেখে এলাকার মানুষকে খবর দেয়। কে বা কারা ওই মৃত নবজাতককে ফেলে গেছে সেটা এখনও জানা যায়নি। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।