কেশবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি শাহীন চাকলাদারের পক্ষে প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ

31

আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুরের এমপি শাহীন চাকলাদারের পক্ষে প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,এ্যাডঃ সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা সহ সভাপতি রফিকুল ইসলাম পিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,পলাশ কুমার মল্লিক,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান,থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ, লীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,যুব মহিলাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিকে কেশবপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,এ্যাডঃ রফিকুল ইসলাম পিটু,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ, লীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,যুব মহিলাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান। অপরদিকে কেশবপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।