আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার খতিয়াখালি গ্রামের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মোড়ল (৭৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পারিবারিক সূত্রে জানাগেছে তিনি দির্ঘদিন ধরে অসুস্থ থাকায় মঙ্গলবার রাত ১১ টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০ টায় উপজেলার খতিয়াখালি মহিলা দাখিল মাদ্রাসার মাঠে তার নামাজের জানাযায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাবেক এমপি আব্দুল হালিম, সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিক, কাউন্সিলর মশিউর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল হালিমসহ সকল শ্রেণি পেশার মানুষ। নামাজের জানাযা শেষে তার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।



