আজিজুর রহমানকেশবপুর প্রতিনিধি: আগামী ২৮ ফেব্রয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থী সহ ৫১ জন কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে রিটানির্ং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ উপস্থিত থেকে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এদিকে প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমে পড়েছে।
সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র রফিকুল ইসলামকে নৌকা, বিএনপি মনোনীত আব্দুস সামাদ বিশ্বাস ধানের শীষ, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল কাদের হাত পাখা। সকাল ১১ টায় ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ১, ২, ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে, মেহেরুননেছা, মজ্ঞুয়ারা বেগম, খাদিজা খাতুন, শাহানা খাতুন, রাশিদা খাতুন। ৪, ৫, ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে, আসমা বেগম, আছিয়া বেগম , রুপা খাতুন । ৭, ৮, ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনিরা খানম, মিসেস রিক্তা বেগম, জাহানারা খানম, আসমা বেগম তহমিনা বেগম ।
সকাল সাড়ে ১১ টায় ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আতিয়ার রহমান, লিটন গাজী, সোহেল হাসান আইদ ।২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মশিয়ার রহমান, হাবিবুর রহমান। ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামাল উদ্দীন সরদার, নাছির উদ্দীন সরদার, জিএম কবির শেখ কামরুজ্জামান, মনিরুজ্জামান, আব্দুর রাজাজাক, সাখকাত হোসেন, মোরদেশ হোসেন, মশিয়ার রহমান, প্রদীপ চক্রবর্তী, আজিবার রহমান। ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আফজাল হোসেন বাবু, বিশ্বাস জাহাঙ্গীর আলম, কুতুব উদ্দীন বিশ্বাস । ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএম শহিদুজ্জামান শহিদ, মেহেদী হাসান বিশ্বাস। ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জাকির হোসেন, মনোয়ার হোসেন মিন্টু, আনিসুর রহমান। ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে কামাল খান, মানিকলাল সাহা, ওয়াজেদ খান ডাবলু, আক্তারুজ্জামান। ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মফিজুর রহমান খান, মিজানুর রহমান, খন্দকার মফিদুল ইসলাম, আব্দুল গফুর মোড়ল, শেখ আমিনুল ইসলাম, আব্দুল হালিম মোড়ল, সেলিম খান। ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে শেখ এবাদত সিদ্দিক বিপুল, আবুল কালাম আজাদ, আব্দুল বারিক বিশ্বাস।
উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মধ্যে পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার সাথে কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন ৩ মেয়র প্রার্থী সহ ৭৩ জন কাউন্সিলর প্রার্থী। ২ফেব্রুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন ৩ মেয়র প্রার্থী সহ ৬৫ জন।৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার যাচাই বাছাই এ বৈধ ছিল ৬৫ জন প্রার্থীর। প্রত্যাহারের দিন ছিল ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ৬২ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কেশবপুর পৌরসভার ভোটারের সংখ্যা ২০ হাজার ৭শ ২৫ জন । যার মধ্যে পুরুষ ১০ হাজার ১শ ৮৫ ও নারী ভোটার ১০ হাজার ৫ শ ৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইভিএমের মাধ্যমে।



