আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনে পৌর কাউন্সিলর পদে দুইদিনে ৫৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জানা গেছে,আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে ৫২ কাউন্সিলর প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার দুুপুরে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থী মনোয়ার হোসেন মিন্টু।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস থেকে ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, ২ নং ওয়ার্ডে তরিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডে মদন সাহা অপু। রিটানির্ং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মিজানুর রহমান, সেলিম খান। ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, মুেিদশ হোসেন, আজিবার রহমান। বুধবার রিটানির্ং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, ১, ২, ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মজ্ঞুয়ারা বেগম, মেহেরুননেছা, খাদিজা খাতুন। ৪, ৫, ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে শাহানা কবির, মুক্তি বিশ্বাস, আছিয়া বেগম, মমতাজ বেগম। ৭, ৮, ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মনিরা খানম, মিসেস রিক্তা বেগম, জাহানারা খানম, আসমা বেগম, তহমিনা বেগম। ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর আতিয়ার রহমান, লিটন গাজী, সোহেল হাসান। ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আবু শাহীন, হাবিবুর রহমান, বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান। ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নাছির উদ্দীন সরদার, জিএম কবির, শেখ কামরুজ্জামান, মনিরুজ্জামান, মশিয়ার রহমান, দরির উদ্দীন।
৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন বাবু, সৈয়দ আকমল আলী, কুতুব উদ্দীন বিশ্বাস, বিশ্বাস জাহাঙ্গীর আলম। ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ, মেহেদী হাসান, ইকরামুল হোসেন। ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর জাকির হোসেন, মনোয়ার হোসেন মিন্টু, আনিসুর রহমান। ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে কামাল খান, মানিকলাল সাহা, শাহারিয়ার রায়হান, আক্তারুজ্জামান, আব্দুস সালাম খান। ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান খান, খন্দকার মফিজুল ইসলাম, আব্দুল হালিম মোড়ল, শেখ আমিনুল ইসলাম। ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আবুল কালাম আজাদ।
উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মধ্যে পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার সাথে কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ৫২ কাউন্সিলর প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার দুুপুরে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন কাউন্সিলর প্রার্থী মনোয়ার হোসেন মিন্টু। কেশবপুর পৌরসভার ভোটারের সংখ্যা ২০ হাজার ৭শ ২৫ জন । যার মধ্যে পুরুষ ১০ হাজার ১শ ৮৫ ও নারী ভোটার ১০ হাজার ৫ শ ৪০ জন তাদেও ভোটাধিকার প্রয়োগ করবেন।



