আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে নাজির হোসেন বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাজির হোসেন বিশ্বাসের স্ত্রী মোছা: খাদিজা বেগম বাদি হয়ে মাহাবুর রহমানসহ অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে কেশবপুর একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং: ০৭, তারিখ:১৯/০৮/২০১৮। মামলা সূত্রে জানা গেছে, একই গ্রামের মৃত রাজ্জাক মোড়লের ছেলে মাহাবুর রহমান (২৮) এর সাথে নাজির হোসেন বিশ্বাসের সঙ্গে পূর্ব শত্রুতা চলে আসছিল।
তারই জের ধরে গত ১৬/০৮/২০১৮ তারিখে রাত সাড়ে ১০ টার দিকে নাজির হোসেন বিশ্বাস বাড়ি সংলগ্ন পিছনে কাঁচা রাস্তার উপর আসা মাত্রই মাহাবুর রহমান মোড়লসহ অজ্ঞাত ৬/৭ আসামীরা মিলে হকিষ্টিক, ধারালো চাইনিজ কুড়াল ও রাম দা দিয়ে নাজির হোসেন বিশ্বাসকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার স্ত্রী ও এলাকাবাসী চিৎকারে আসামীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় নাজির হোসেন বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন। ওই রাতেই তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় আবারও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে চিকিৎসা থাকা অবস্থায় গত ৬ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার এস আই মেহেদী হাসান বলেন, নাজির হোসেন বিশ্বাসের স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের করেছে মামলা তদন্ত চলছে। আসামী গ্রেফতার সর্বোচ্চ চেষ্টা চলছে।



