কেশবপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিচ ইয়াবাসহ আটক- ১

8

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর থানা পুলিশ বুধবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক শিকদার রকিব উদ্দীন, পিএসআই রাশেদুল ও এ এস আই সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বাজিতপুর গ্রামের কাওছার আলী মোড়লের ছেলে নজরুল ইসলাম (২৮) কে শহরের সরকারি কবর স্থান এলাকা থেকে আটক করেছে। এ সময় তার দেহ তল্লাশি করে ২০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে থানার উপপরিদর্শক শিকদার রকিব উদ্দীন বলেন, কেশবপুর থানা পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে এই অভিযানে তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।