আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে এক যুবক বিষপান করে আত্নহত্যার চেষ্টা করেছে। ওই যুবককে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে উপজেলার সাতবাড়িয়া গ্রামের আতিয়ার গাইনের ছেলে মাসুদ গাইন (২৬) গত কয়েক বছর আগে মালেশিয়ায় থাকতেন। সেখানে থাকাকালিন আর একটি দেশে যাওয়ার জন্য দালাল কে টাকা দেয়য়া হয়। সেই টাকা দালাল মেরে দেওয়ার পর সে দেশে চলে আসেন এই নিয়ে পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধায় বিষপান করে আত্নহত্যার চেষ্টা করে।



