আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে পাওনা টাকা চাইতে গিয়ে দৃষ্টি প্রতিবন্ধীকে ফাঁসাতে তার স্ত্রী বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রাণী করছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার উপজেলার চাঁদড়া গ্রামের মৃত সের আলী সানার ছেলে আয়ূব সানা (৪২) সাংবাদিকদের জানান আমার সাথে সাবদিয়া গ্রামের মৃত জাহান আলীর মেয়ে হাজিরা বেগম (৩৫) এর সঙ্গে ২০০০ সালে ইসলামী শরীয়ত মোতাবেক উভয় পরিবারের সম্মতিতে বিবাহ সম্পুর্ণ হয়।
বিয়ের পর আমাদের ২ টি সন্তান জন্ম গ্রহণ করে। আমি দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় প্রায় সময় সংসার করা কালীন বিভিন্ন সময়ে সাংসারিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রী প্রায় সময় আমাকে বিভিন্ন প্রকারের সন্দেহ করত। এছাড়া আমার শালীকে নগদ ১৫ হাজার টাকা এবং ছাগল বিক্রির ১৫ হাজার টাকা হাওলাত হিসাবে ৩ হাজার টাকা মোট ৩৩ হাজার পাওনা টাকা চাইতে গিয়েই ষড়যন্ত্রে শিকারসহ মারপিটও শিকার হয়েছি। এ ব্যাপারে আয়ূব আলী সানার স্ত্রী হাজিরা বেগমের মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



