কেশবপুরে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

18
কেশবপুরে ইউনিয়ন আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আজিজুর রহমানের সঞ্চালনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনোনীত নৌকা প্রতিকের যশোর ৬ সংসদীয় এলাকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বর্ধিত সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, ইউপি সদস্য গৌতম কুমার রায়, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান সরদার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ডাঃ শিবপদ কুন্ডু, আলহাজ্ব শাহাদাত হোসেন, সাবেক ইউপি সদস্য মুনসুর আলী, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক আল হেলাল দিলু, যুবলীগ নেতা আল হেলাল, আব্দুল ওহাব, আব্দুর রশীদসহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা-কর্মীবৃন্দ।

এদিকে রবিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক কেশবপুর উপজেলার পাত্রপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলার মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে ফুল দিয়ে অভিনন্দন জানান কেশবপুর উপজেলার ভালুকঘর আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইসহ শিক্ষক কর্মচারীরা।