আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নের্তৃবৃন্দের উপস্থিতিতে যশোর- ৬,(কেশবপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে থানা বিএনপি কার্যঅলয়ের সামনে থেকে কেশবপুর শহরে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগকালে নের্তৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাচন পরিনচালনা কমিটির নের্তৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠণিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ,খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,কেন্দ্রীয় সংসদের সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ,যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুজ্জামান তপন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, প্রভাষক আলাউদ্দিন আলা , মশিয়ার রহমান , বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম শহীদ, যুবদল নেতা আব্দুল হালিম অটল, জাহাঙ্গীর কবীর মিন্টু, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা মজনু হোসাইন, মাসুম বিল্লাল, ফারুক হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
গণসংযোগকালে বিএনপির অঙ্গ সংগঠণ সমুহের নের্তৃবৃন্দ সহ বিশাল বহর নের্তৃবৃন্দের সাথে শরিক হয়। ভোাটারদের হাতে ধানের শীষ প্রতিকের লিফলেট তুলে দিয়ে আগামি ২৯ মার্চ নির্বাচনে ভোট প্রার্তনাসহ দোয়া চেয়ে গণসংযোগ করেন নের্তৃবৃন্দ।


