কেশবপুরে ধানের শীষের পক্ষে রেহানা আজাদের ব্যাপক গণসংযোগ

25
কেশবপুরে ধানের শীষের পক্ষে রেহানা আজাদের ব্যাপক গণসংযোগ

আজিজুর রহমান, কেশবপুর থেকে: যশোর-৬ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নের গ্রামে গ্রামে ব্যাপক গণসংযোগ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদের সহধর্মীনী রেহানা আজাদ। তিনি থানা মহিলাদলের নেত্রীদের ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সাথে নিয়ে এ ইউনিয়নের বায়সা, প্রতাপপুর, ল´ীনাথকাটি, শ্রীফলা, আটন্ডা, শ্রীরামপুর, শিকারপুর, বায়সা, হিজেলতলা, পার্তপাড়া, কুশলদিয়া, মির্জাপুর, মজিদপুর গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, থানা মহিলাদল নেত্রী নাজমা বেগম, রোকেয়া বেগম, শাহানাজ, রুবী বেগম, যুবদল নেতা আব্দুল লতিফ, আলমগীর হোসেন, জামাল উদ্দীন, ছাত্রদল নেতা ফরিদ উদ্দীন, আবুল কালাম আজাদ, মাসুম বিল্ল¬াহ, আবুল বাশারসহ স্থানীয় নের্তৃবৃন্দ।