আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে বুধবার সকালে প্রেসক্লাবের হলরুমে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র খাদ্য বিতরণ সকল শহীদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
উক্ত অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান৷ এছাড়াও আরো বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক সুস্ময় হাওলাদার বিকাশ যুগ্মসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ ।এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সুমন গণমাধ্যম সচিব রবিউল ইসলাম প্রচার সম্পাদক সোহেল পারভেজ কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ রবিন দাস সহ আরো অনেকেই ৷ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার (মুকুল) বলেন, মহান বিজয় দিবস ও শতবর্ষ উপলক্ষে আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়ানে ও বিভিন্ন পর্যাোয়ের মানুষের দান-অনুদানের মাধ্যমে ১শত দরিদ্র-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, খাদ্য বিতরণ এবং মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল শহীদের রুহের মাগফিতার কামনা করে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আমাদের এই মানবাধিকার সংস্থা শুধু কেশবপুর উপজেলাতে নয় সারা বাংলাদেশে আমাদের এই সংস্থার শাখা আছে। আমাদের লক্ষ ও উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো, অসহায়কে সাহায্য করা এবং সত্য ও নেয়ের পথে কাজ করা।অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষার্থী ফাহিম রেজা৷ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা লুৎফর রহমান।
কেশবপুরে জমি নিয়ে বিরোধ বসত বাড়ি ভাংচুরের অভিযোগ
কেশবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে বসত বাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত সোবাহান বিশ্বাসের ছেলে হযরত আলী বিশ্বাস সাংবাদিকদের জানান,আমার আপন ভাই ওহাব আলী বিশ্বাসের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এইর জের ধরে গত ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ওহাব আলী বিশ্বাসের নেতৃত্বে তার ছেলে বাবু বিশ্বাস,একই গ্রামের কামরুল বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস,জিন্নাত আলী বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর বিশ্বাস কামরুল বিশ্বাসের ছেলে আলামিন বিশ্বাস মিলে হামলা চালিয়ে হযরত আলীর বসত বাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে।এব্যাপারে ওহাব আলী বিশ্বাসের বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় অভিযোগের প্রস্ততি চলছে বলে হযরত আলী বিশ্বাস জানান।
কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠিত
কেশবপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও পৌর আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও,দপ্তর সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,সহ সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম পিটু,যুগ্ম সাধারণ ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,উপজেলা ছাত্রলীগের আহŸায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা,পৌর,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,মহিলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
কেশবপুর পৌর ৮ নং ওয়ার্ড যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কেশবপুর পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ব্রক্ষকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌর ৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা জাকির হোসেনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেকনা সম্পাদক মোহন দেব নাথের পরিচালনায় কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস শফিকুল ইসলাম টুকু,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান,পৌর ৮ নং ওয়ার্ড ক্উান্সিলর মফিজুর রহমান খান,পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মোড়ল,মহিলা কাউন্সিলর মনিরা খানম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন,পৌর ৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা ও সাংবাদিক আজিজুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন,পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান,পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই,লিটন গাজী,সন্তোত রায়,সুমন গাজী,আওয়ামী লীগ নেতা শেখ আমিনুল ইসলাম,শেখর চন্দ্র দাস,উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ইতি রানী প্রমুখ। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন,পৌর ৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা আলমগীর হোসেন,মোস্তাক,রবিউল ইসলাম,আঃ গণি,জিসান,আবু দাউদ,মির শহীনসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:
কেশবপুরে হার চয়স প্রকল্প ,দলিত উদ্যোগ বিদ্যালয়গামী মেয়ে শিশুর মায়েদের মাঝে নগদ অর্থ সহায়তা ও হাইজিন উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুরের ৩ নং মজিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হার চয়েস হার চয়েস প্রকল্প ফাইন্যান্স এন্ড এডমিট সজ্ঞয় রায় ।
প্রধান অতিথির বক্তব্য দেন ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নকবীর পলাশ। বিশেষ অতিথিরি বক্তব্য দেন বক্তব্য দেন উপজেলঅ মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণী, এটিও সাইদুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী,যুগ্ম সাধারণসম্পাদক উৎপল দে। বক্তব্য দেন হার চয়েস প্রকল্প ,দলিত কেশবপুরের ট্রেইনার শাহানাজ আক্তার পলি, শিশু উন্নয়ন কর্মী সম্পা দাস।
বিদ্যালয়গামী মেয়ে শিশুর ৪৭জন মা কে ৪৭ হাজার টাকা ও ১২০ জনের মাঝে হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে।


