আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামা-ভাগ্নেকে প্রতিপক্ষরা পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। এরমধ্যে আহত ওই ভাগ্নেকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার বাগদহ গ্রামের অজ্জেত আলী সরদারের ছেলে আহত আবু জাহিদ সরদার (২৫) সাংবাদিকদের জানান তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের হযরত আলী সরদারের ছেলে সোহাগ আলী সরদার লাঠি দিয়ে আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমার মামা ওলিয়ার সরদার (৪০) ঠেকাতে আসলে তাকেও সোহাগ আলী কিল ঘুষি মেরে আহত করে। আমার মামা স্থানিয় চিকিৎসা নিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় কোন অভিযোগ হয়নি বলে আহত আবু জাহিদ সরদার জানান। এব্যাপারে সোহাগ আলীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আবু জাহিদকে আমি মারপিঠ করিনি। সে নিজেই পড়ে গিয়ে আঘাত পেয়েছে।



