কেশবপুরে “তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর কেশবপুর” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

12
কেশবপুরে “তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর কেশবপুর” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে “তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর কেশবপুর” শীর্ষক এক মতবিনিময় সভা অধ্যাপিকা রেবা ভৌমিকের সভাপতিত্বে সোমবার সকালে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুরের তরুণ প্রজন্ম আগামী দিনে কেমন কেশবপুর দেখতে চান এমন প্রশ্নের জবাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা তাদের আগামীর স্বপ্নকে তুলে ধরেন। বর্তমানে তারা কেশবপুরকে একটি মডেল কেশবপুর এবং আগামীতে কেশবপুরকে একটি উন্নত জেলা হিসাবে দেখা স্বপ্নের বাস্তবায়ন চায়।

তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর কেশবপুর শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের কন্যা নৌরীণ সাদেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সানজানা সাদেক, তানভীর সাদেক ও মইন গনি প্রমুখ।