আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মনিরামপুরের কৃতি সন্তান লেখক ভট্রাচার্য্যর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে ও কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে।
কেক কাটা ও ফলজ বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার,পৌর যুবলীগ নেতা ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগে যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল,সদস্য আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন,রায়হান কবির,ইমরান মিথুন,খন্দকার জসিম,খান রকি,জি এম সোহান,এম এম রাসেল পারভেজ,নাসিম,নাজমুল আলম,আবু সাঈদ,বাদল দাস,ইউনুস আলী,আলিমুল,রাহাত,আশিকুর, রহমান জয়,কলেজ ছাত্রলীগ নেতা রাইহান কবির,পৌর ছাত্রলীগ নেতা তাজিম খান,রোকনুজ্জামান রোকন,তুর্য্যা খান, সাবিবর রহমান,সুমন,সাকিব,অনিক, তৌফিক সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
উপজেলা ছাত্রলীগে যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল জানান,গত ৯ সেপ্টম্বর সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচকে সাদেকের ১৩ তম মৃত্যুবার্ষিকী হওয়ার কারণে বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্যর জন্মদিন কেক কেটে ও ফলজ বৃক্ষ রোপণ পালন করেন কেক কাটা ও ফলজ বৃক্ষ রোপণ কেশপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।


