কেশবপুরে চোরাই ইজিবাইক উদ্ধার, মালিকের নিকট হস্তান্তর

30

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার ভালুকঘর পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোঃ সিরাজুল ইসলাম এএসআই স্বপন কুমার বিশ্বাস সংগীয় ফোর্স সহ রাত্রিকালীন মোবাইল ডিউটি করাকালে সোমবার রাতে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করেন। পরবর্তীতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন স্যার ইজিবাইকের প্রকৃত মালিকের নিকট উক্ত ইজিবাইক হস্তান্তর করেন।