কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুল থেকে প্রাথমিক চিত্রাংকন ভিত গড়ে ওঠা রংপুর বিভাগীয় চিত্রাংকন প্রতিযোগীতায় ১ম হয়েছে পার্থিব দে স্বপ্নীল

76
কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুল থেকে প্রাথমিক চিত্রাংকন ভিত

আজিজুর রহমান: কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুল থেকে প্রাথমিক চিত্রাংকন ভিত গড়ে ওঠা রংপুর বিভাগীয় চিত্রাংকন প্রতিযোগীতায় পার্থিব দে স্বপ্নীল ১ম হয়েছে। রংপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মুক্তিযোদ্ধা বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতায় ক-বিভাগে ১ম হয়েছে পার্থিব দে স্বপ্নীল।

রবিবার রাতে রংপুর টাউন হল চত্বরে পার্থিব দে স্বপ্নীল হাতে পুরস্কার তুলে দেন রংপুর জেলা প্রশাসক ইনামুল হাবিব। এসময় উপস্থিত ছিলেন রংপুরের ডিআইজি দেবলাল ভট্টাচার্য, পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম প্রমুখ। রংপুরের আকিজ টোব্যাকোর সরকারি ম্যানেজার পিন্টু কুমার দে ও গৃহিণী সংগীত শিল্পী শ্রাবন্তী দে এর ছেলে পার্থিব দে স্বপ্নীল রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১ম শ্রেণীর ছাত্র। বর্তমানে সে রংপুর শিশু একাডেমির চিত্রাংকনের ৩য় বর্ষে অধ্যায়নরত।