আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রায় মতবিনিময় সভা কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘাতক দালাল নির্মূল কমিটি উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় শাখার সভাপতি শাহরিয়ার কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক কাজী মুকুল। ঘাতক দালাল নির্মূল কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি হারুন আর রশিদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ, সাংবাদিক দিলিপ মোদক, পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, কবি নজরুল ইসলাম খান, শিক্ষক উজ্জল বানার্জী, স্বপন মন্ডল প্রমূখ।



