আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ রবিবার সকালে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, পুলেরহাট-কুমিরা সড়কের পাশে উপজেলার ধর্মপুর এলাকায় একটি ডোবায় এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন জানান, গুলিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া লাশটি যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামের মৃত জেহের আলী ছেলে ফারুক হোসেনের (৫২)। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।



