আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে খেজুর গাছ থেকে পড়ে এক গাছ কাটা গাঁছির করুণ মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। এলাকাবাসী জানান উপজেলার মজিদপুর গ্রামের আলী বক্স মোড়ল পেশায় একজন খেজুর গাছের রস সংগ্রহের গাঁছি।
তিনি এলাকার বিভিন্ন লোকের খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। প্রতিদিনের ন্যায় শনিবার ভোরে আলী বক্স উপজেলার বায়সা মাঠপাড়া এলাকার খেজুর গাছে রস সংগ্রহণের জন্য গাছে ওঠেন। এসময় তিনি গাছ থেকে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।



