কেশবপুরে কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

74
কেশবপুরে কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলার সদর ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে ত্রি বার্ষিক সম্মেলন ২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মতলেব উদ্দীন খাঁর সভাপতিত্বে সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় ত্রি বার্ষিক সম্মেলন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কেশবপুর উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ দত্ত, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

এ ছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু প্রমুখ। অন্যদের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কার্যানির্বাহী কমিটির সদস্য ও সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, আব্দুল লফিত রানা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।