আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে প্রাক-বড়দিন পালন ও প্রকল্পের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩২৯ ও বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ প্রকল্পের আয়োজনে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, সাংবাদিক সামছুর রহমান, আব্দুল্লাহ আল ফুয়াদ, আজিজুর রহমান, এসআর সাঈদ, অলোক বসু বাপি, উৎপল দে,
বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ এর প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩২৯ এর প্রজেক্ট ম্যানেজার উজ্জল দাস, জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের শিক্ষিকা শেফালী মারান্ডী, জাহানপুর চার্চের পালক অনুপ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম ও বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম প্রকল্পের ৪ শত ১০ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।



