আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বালিয়াডাঙ্গা কালভেরি ব্যাপ্টিস্ট চার্চ চাইল্ড স্পন্সরশীপ স্কুলে দু:সাহসিক চুরির ঘটনায় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর থানা পুলিশ অভিযান চালিয়ে চোর কে আটক করেছে। এঘটনায় বালিয়াডাঙ্গা কালভেরি ব্যাপ্টিস্ট চার্চের চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাস বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছিল।
উল্যেখিত মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের বালিয়াডাঙ্গা কালভেরি ব্যাপ্টিস্ট চার্চ চাইল্ড স্পন্সরশীপ স্কুলের অফিস রুমের গ্রিলের জানালা কেটে সংঘবদ্ধ চোরেরা ঘরের ভেতর প্রবেশ করে। এসময় চোরেরা অফিস রুমের মধ্যে থাকা আলমারীর তালা ভেঙ্গে ১ লাখ ১৬ হাজার টাকা ও একটি ল্যাপটপ, একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে খবর পেয়ে থানার উপ পরিদর্শক ফকির ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করে ছিলেন। কেশবপুর থানার উপ পরিদর্শক ফকির ফেরদৌস ও এ এস আই শ্যামল সরকার সাংবাদিকদের জানান, চুরির সাথে জড়িতোর থাকার অভিযোগে বৃহস্পতিবার সন্ধায় কেশবপুর শহরের যমুনা তেল পাম্পের সামনে থেকে উপজেলার মজিদপুর গ্রামের মোছাদ্দি মোড়লের ছেলে আব্দুস সবুর(৩৫) কে আটক করা হয়। আটক ব্যাক্তিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।



