আজিজুর রহমান, কেশবপুর থেকে: উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেঃ ইউনিয়ন লিমিটেড (কালব) এর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেশবপুর সরকারি মডেল স্কুলে এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজের প্রভাষক স ম কামরুজ্জামান ১৯২ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মছিহুর রহমান পেয়েছেন ১২৬ ভোট। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পযন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন কালব‘র যশোর জেলা ব্যবস্থাপক শাহীনুল ইসলাম, জেলা সমবায় পরিদর্শক সাদিমুজ্জোহা, কেশবপুর উপজেলা ব্যবস্থাপক রমা অধিকারী প্রমুখ।
বিজয়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় স ম কামরুজ্জামান বলেন, ভোটাররা আমাকে ভালবাসে। তাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি ভোটারদের কাছে চির ঋণী। আগামী দিনেও আমি সবসময় শিক্ষকদের পাশে থাকব।



