কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভায় কঠোর লকডাউনের সিদ্ধান্ত

22

কেশবপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে জরুরী সভায় বক্তব্য রাখেন,পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন,থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন,সাংবাদিক এসআর সাঈদ,সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাাদ,মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন,ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনিসুর রহমান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব,হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী,মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ,সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন দফাদার,ব্যবসায়ী নাছির উদ্দীন আহমেম্মদ গাজী,আব্দুল ওয়াদুদ,দুলাল চন্দ্র সাহা,কার্ত্তিক রায়,আব্দুল আজিজ ছোট,জালাল মোল্ল্যা প্রমুখ। সভায় পৌরসভার মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন, প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন ও ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।তাছাড়া ইঞ্জিচালিত ভ্যান যানবহন চলাচলে নিষেধাঞ্জা প্রদান করা হয়।সভায় কঠোর লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়।