আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার দু’টি ইউনিয়নে দরিদ্রদের মাঝে ২’হাজার ৫’শ পিচ সাবান ও ১’হাজার পিচ মাস্ক বিতরণ করেন ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল ইসলাম।
সোমবার তিনি দলীয় নেতা-কর্মিদের সাথে নিয়ে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর বাজার, জাহানপুর বাজার, কড়িয়াখালি বাজার, বকুলতলা বাজার, বেগমপুর বাজার, সাতবাড়িয়া বাজার, জাহানপুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন।
এর আগের দিন গত রবিবার তিনি ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালি বাজার, সরসকাটি বাজার, মির্জানগর বাজার, ত্রিমোহিনী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে দরিদ্রদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপি নেতা জি এম আবুল, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, ফজর আলী, মহির উদ্দীন, ইউনিয়ন যুবদল নেতা খান আব্দুল আজিজ, আকরাম হোসেন প্রমূখ।


