আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার দুপুরে উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কাঁচা বাজারের স্থান্তরের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে সিদ্ধান্ত অনুযায়ী খুচরা কাঁচা বাজার,মাছ বাজার ও মাংসের বাজার,কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের মাঠে সকাল ১১ টা পর্যন্ত চলবে।তবে মাছের আড়ৎ যথাস্থানে থাকবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহল আমীন,পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,সেনা সদস্যসহ বিভিন্ন পেশার-শ্রেণীর মানুষ।


