কেশবপুরে কপোতাক্ষ নদে ঐতিয্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতায় দর্শকদের উপচে পড়া ভীড়

19
কেশবপুরে কপোতাক্ষ নদে ঐতিয্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতায়

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে কপোতাক্ষ নদে ঐতিয্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহাকবি মাইকেল মধুসূদন ভূমি কপোতাক্ষ নদের সাগরদাঁড়ি পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে সাগরদাঁড়ি ডাকবাংলো এসে এই নৌকা বাইচ প্রতিযোগীতা শেষ হয়।

এই প্রতিযোগীতায় মোট ৯ টি নৌকা দল অংশ গ্রহন করে। নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম হয়েছেন গোপসানা নৌকা দল ও সাগরদাঁড়ি হয়েছেন দ্বিতীয়। সাগরদাঁড়ি মধুসূদন সমাজ কল্যান সংঘের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুরের সংসদ ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমীন,সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ.এম আমীর হোসেন, সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, যুবলীগের সাবেক আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, যুব মহিলালীগের রেহেনা পারভীন,সাংবাদিক আব্দুর রাজ্জাক ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানের সার্বিব তত্ববধানে ছিলেন মেম্বর সুবাস মন্ডল। ঐতিয্যবাহী এই নৌকা বাইচ দেখার জন্য নদের দু-ধারে নারী-পুরুষ দর্শকদের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মত।