কেশবপুরে ঐতিহ্যবাহী কাবাডি খেলার উদ্বোধন

14
কেশবপুরে ঐতিহ্যবাহী কাবাডি খেলার উদ্বোধন

আজিজুর রহমান, কেশবপুর থেকে: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কেশবপুর থানা পুলিশের আয়োজনে ঐতিহ্যবাহী ১২ দলীয় কাবাডি র্টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনের সভাপতিত্বে ও এসআই শেখ হাবিবুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যাবস্থাপনা ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১২ দলীয় কাবাডি র্টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর থানার ইন্সপেক্টর তদন্ত (ওসি) শাহাজান আহম্মেদ, এসআই ফকির ফেরদৌস আলী, দীপক দত্ত, ফজলে রাব্বী, ফরিদউদ্দীন, প্রসেনজিৎ মল্লিক, মণিরুল ইসলাম, মেহেদী হাসান, এএসআই মহসিন আলী, শ্যামল সরকার, আব্দুস সালাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজেদ হোসেন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রভাষক জুলমত আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল রহিম বিশ্বাস, কামাল হোসেন, ওলিয়ার রহমান, মৃণাল কান্তি দাসসহ কেশবপুর থানার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

১২ দলীয় কাবাডি র্টুনামেন্টে ৬ টি দল অংশ নেয়। কেশবপুর পৌরসভা হাসানপুর ইউনিয়ন কাবাডি দলকে ৩ পয়েন্টে, সাগরদাঁড়ী ইউনিয়ন বিদ্যানন্দকাটি ইউনিয়ন কাবাডি দলকে ৪ পয়েন্টে ও সদর ইউনিয়ন কাবাডি দল সাতবাড়িয়া ইউনিয়ন কাবাডি দলকে ৩৫ পয়েন্টে পরাজিত করে। কেশবপুর পৌরসভা সাগরদাঁড়ী ইউনিয়ন ও সদর ইউনিয়ন কাবাডি দল ২য় সেমিফাইনাল অর্জন করে। কাবাডি খেলায় রেফারির দ্বায়ীত্ব পালন করেন সাংবাদিক নুরুল ইসলাম খাঁন, আতিয়ার রহমান, শহিদুল ইসলাম, শওকত হোসেন, রাজু আহম্মেদ ও রফিকুল ইসলাম। আগামী ২৬ মার্চ ১২ দলীয় কাবাডি র্টুনামেন্টের ফাইনাল খেলা উপজেলা পাবলিক ময়দানে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যশোর-৬ সংসদ সদস্য ইসমাত আরা সাদেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যশোর জেলা পুলিশ, নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের।