কেশবপুরে এলজিএসপি ৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত

21
কেশবপুরে এলজিএসপি ৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে এলজিএসপি-৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম. আরাফাত হোসেনের সভাপতিত্বে তারই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, এলজিএসপি-৩ এর উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্টিক ফ্যাসলিটেটর (এলজিএসপি-৩), যশোর। এলজিএসপি-৩এর অন্যান্য সদস্য কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান, কেশবপুর নিউজ ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার সহ ১১টি ইউনিয়ন পরিষদের সচিব ও মহিলা মেম্বার সহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় ডিষ্টিক ফ্যাসলিটেটর এর নিকট ১১টি ইউনিয়নের সচিব ২০২০-২১ অর্থ বছরের এলজিএসপি-৩ এর আওতায় প্রকল্প সমূহ দাখিল করে। ডিষ্টিক ফ্যাসলিটেটর ১১টি ইউনিয়নের দাখিলকৃত প্রকল্প সমূহ সবার মাঝে পড়ে শুনান। দাখিলকৃত প্রকল্পসমূহ যাচাই বাছাই এ ডিষ্টিক ফ্যাসলিটেটর বলেন, প্রকল্পসমূহ সংশোধন আকারে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দাখিল করতে হবে।

আলোচনা সভার সভাপতি এম.এম. আরাফাত হোসেন বলেন, মুজিববর্ষ ২০২১ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণের লক্ষে উপস্থিত ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের প্রকল্প দাখিলের অনুরোধ জানিয়ে সভাকার্য শেষ করেন।